কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এইচ ডি রুবেল ::

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন সমিতির গঠন মুলক কর্মকাণ্ড সর্ব মহলেই প্রসংশিত হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের কল্যানেও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে ব্যবসায়ী সমিতি দল মত নির্বিশেষে সকলের আস্থার জায়গায় পরিনত হয়েছে।

Manual1 Ad Code

৫ ডিসেম্বর রোববার রাতে কুলাউড়া পৌরসভা হল রুমে সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য সচিব অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, রবির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি মাসুক আহমদ, সম্পাদক মাসুদ রানা আব্বাস প্রমুখ।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, হাজি আবুল কালাম, হাজি সুলেমান হোসেন, মোঃ আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম মিন্টু, ডাঃ ননী গোপাল নিজামুল হক,সাইদুল হক মিতুল সহ বিভিন্ন ওয়ার্ড এর ব্যবসায়ীবৃন্দ।

Manual4 Ad Code

সভার শুরুতেই কালামে পাক থেকে তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক ডাঃ কুতুবউদ্দিন, শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, বিগত এক বছর এর আয় ব্যায় উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক এর রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!