কুলাউড়ায় প্রচেষ্টার উদ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক রোগিকে চক্ষু চিকিৎসা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় প্রচেষ্টার উদ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক রোগিকে চক্ষু চিকিৎসা প্রদান

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মঙ্গলবার ৭ ডিসেম্বর বেসরকারি সংস্থা প্রচেষ্টার আয়োজনে ৩ শতাধিক দরিদ্র অসহায় রোগিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করে মৌলভীবাজার বিএসএনবি চক্ষু হাসপাতাল।

Manual3 Ad Code

প্রচেষ্টার প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গনে চক্ষু শিবির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার আব্দুল মান্নান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, জাসদ নেতা আব্দুল গফ্ফার কায়ছুল প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন প্রচেষ্টার কর্মকর্তা সুরুজ আলী সরকার।
এসময় একজন শারীরিক প্রতিবন্ধি মহিলাকে ট্রাই সাইকেল প্রদান করা হয়।

Manual1 Ad Code

চক্ষু শিবিরে ৩ শতাধিক মানুষদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসায় যাদের চোখে ছানি রোগ ধরা পড়ে তাদের অপারেশনের জন্য চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান বলেন, অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে বেসরকারি সংস্থা প্রচেষ্টা ও বিএনএসবি চক্ষু হাসপাতাল কুলাউড়ার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। চোখের সমস্যা দেখা দিলে আমরা ফু কিংবা কবিরাজের দ্বারস্থ হই। যা কোনভাবে কাম্য নয় চোখের চিকিৎসার জন্য চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!