কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা প্রশাসন ও কুলাউড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

Manual7 Ad Code

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ৯ নভেম্বর দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সম্পাদক ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন’৪১ বাস্তবায়নে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কমিটির সহ-সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া উপজেলা স্কাউট্স সম্পাদক সোহেল আহমদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য প্রভাষক গায়ত্রী দেব, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

সভা শেষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এর আগে প্রথমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!