কুলাউড়ার হাজিপুর থেকে জাল টাকাসহ যুবককে আটক করেছে র‌্যাব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার হাজিপুর থেকে জাল টাকাসহ যুবককে আটক করেছে র‌্যাব

  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে র‌্যাবের অভিযানে লক্ষাধিক জাল টাকাসহ সাদেক আলী (২৯) নামের ১ যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিবাগত রাতে হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকা থেকে জাল টাকাসহ সাদেককে আটক করা হয়। আটক সাদেক আলী স্থানীয় বিলের পাড়ের তজুম্মুল আলীর ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) সূত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার বসু দত্ত চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত মধ্যরাতে পীরেরবাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে ‘মা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার নিকট থেকে সাদেক আলীকে ১ লাখ ৬০ হাজার ৯ শত জাল টাকাসহ আটক করে।
পরে র‌্যাব সদস্যরা আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) উদ্ধারকৃত আলামতসহ সাদেককে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!