কুলাউড়ায় ২ পলাতক আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ২ পলাতক আসামী গ্রেফতার

  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
কুলাউড়া :: গ্রেফতার হত্যা মামলার পলাতক দুই আসামী।

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার থানায় দায়েরকৃত হত্যা মামলার পলাতক ২ আসামীকে জাফলং থেকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো – দুলাল মিয়ার দুই ছেলে জুয়েল মিয়া (৩০) ও আব্দুর রহিম (২৮)। তাদের বাড়ী কুরাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের গাজী টিলায়।
১৩ ডিসেম্বর সোমবার প্রযুক্তি ব্যবহার করে সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার জাফলং এর গুচ্চগ্রাম থেকে আসামীদের গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশের একটি দল।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মামলা তদন্তকারী এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার অভিযান পরিচালনা করেন। গ্রেফতারের পর প্র্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে স্বীকার করে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর দুপুর দেড়টায় কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের (গাজী টিলা) এলাকায় ক্যারাম খেলায় ঝগড়া বিবাদের জেরে ফয়সল মিয়া গংরা রশিদ মিয়ার ছেলে ছাব্বির আলী (১৭)‘কে মারপিট করে। গুরুতর অবস্থায় চিকিৎসা চলাকালীনপরের দিন মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় নিহতের পিতা রশিদ মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!