কুলাউড়ায় ৪দিন ব্যাপী বিজয়মেলার বর্নাঢ্য উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ৪দিন ব্যাপী বিজয়মেলার বর্নাঢ্য উদ্বোধন

  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ১৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৬টায় ৪দিনব্যাপী বিজয় মেলার বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual3 Ad Code

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের সিনিয় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর,  সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা, থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
বিজয় মেলা সমাপ্ত হবে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর রাতে। প্রতিদিন রাতে দর্শকদের বিনোদনের জন্য থাকছে চ্যানেল আই ক্ষুদে গানরাজের মাহিম ও ঢাকা থেকে আগত শিল্পী চ্যানেল আই’র সাদিয়া লিজা ও কামরুজ্জামান রাব্বি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!