কুলাউড়ায় প্রয়াত সাংবাদিক শাকিরের পরিবারকে নয়া শতাব্দীর নগদ অর্থ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় প্রয়াত সাংবাদিক শাকিরের পরিবারকে নয়া শতাব্দীর নগদ অর্থ উপহার

  • বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

 

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

নয়া শতাব্দীর মৌলভীবাজার জেলার সাবেক প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শাকির আহমেদের পরিবারের কাছে ৫০ হাজার টাকার উপহারের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ৩ টার দিকে শাকিরের নিজ উপজেলা কুলাউড়া পৌরসভার কার্যালয়ে শাকিরের পরিবারের পক্ষে উপস্থিত হয়ে চেকটি গ্রহণ করেন তাঁর ছোট ভাই আবির আহমদ অঙ্গণ। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ শাকিরের ছোট ভাইয়ের কাছে চেকটি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান শিপন, দ্যা ডেইলি স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, কুলাউড়া সংলাপের সাহিত্য সম্পাদক মো. খালিক উদ্দিন। নয়া শতাব্দীর পক্ষে চেক হস্তান্তরের সময় উস্থিত ছিলেন সিলেট ব্যুরো প্রধান শাহ শরীফ উদ্দিন।

Manual1 Ad Code

এর আগে চলতি বছরের ৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাকির। পরে তাঁর পরিবারকে উপহার হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন ও প্রকাশক ওয়ালিউর রহমান। গত ২ ডিসেম্বর ঢাকার নিকুঞ্জ-১-এ নয়া শতাব্দীর প্রধান কার্যালয় থেকে চেকটি শাকিরের পরিবারের পক্ষে গ্রহণ করেন শাহ শরীফ উদ্দিন। যা বুধবার শাকিরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!