কুলাউড়া মাতিয়ে গেলেন কন্ঠ শিল্পী বাউলা দিপু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া মাতিয়ে গেলেন কন্ঠ শিল্পী বাউলা দিপু

  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
কুলাউড়া :: রাউৎগাঁও ইউিনয়েনর কৌলায় গান পরিবেশন করছেন কন্ঠ শিল্পী বাউলা দিপু।

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউিনয়েনর কৌলা এলাকার দর্শকদের গান গেয়ে মাতিয়ে গেলেন ম্যাজিক বাউলিয়ানার কন্ঠশিল্পী বাউলা দিপু।  ২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা রাজিব স্মৃতি সংঘের আয়োজনে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজীব স্মৃতি সংঘের সভাপতি সুমন দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংকু দেব শুভের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমান।

 

Manual8 Ad Code

কুলাউড়া :: রাজিব স্মৃতি সংঘের বিজয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাফর আহমেদ গিলমান, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আকবর আলী সোহাগ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য আবু সুফিয়ান, কাদিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য আজাদ মিয়া প্রমুখ। আলোচনা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনার ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথি ও সংঘের সদস্যরা।

Manual4 Ad Code

সব শেষে রাত ১০টায় শুরু মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠান। এত গান পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানার শিল্পী বাউল দিপু, সিলেটের  কন্ঠ শিল্পী এম রহমান, সিলেট বেতারের শিল্পী জারা খান মুন্নি ও পুষ্পা চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!