কুলাউড়ায় দেড় শতাধিক দু:স্থদের চাঁন্দগাঁও একতা যুব সংঘের শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় দেড় শতাধিক দু:স্থদের চাঁন্দগাঁও একতা যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের চাঁন্দগাঁও একতা যুব সংঘ। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এলাকার দেড় শতাধিক দরিদ্র অসহায় মানুষকে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে চাঁন্দগাঁও এলাকায় সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual8 Ad Code

সমাজসেবক আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম, পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন,স্থানীয় সমাজসেবক অনিমেষ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল,আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কুলাউড়া ডাকের স্টাফ রিপোর্টার রাসেল আহমেদ, প্রতিদিনের চিত্রের প্রতিনিধি আজহার মুনিম শাফিন প্রমুখ। এসময় চান্দগাঁও একতা যুব সংঘের সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. করিম আহমেদ, শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সদস্য আজিম উদ্দিন, জবেদ আহমদ, রোবেল মিয়া, মনির উদ্দিন, শাহাবুদ্দিন, ফরিদ উদ্দিন, হাসিব আহমেদ, জলাল উদ্দিন, কামাল আহমেদ,তানহার শাহাদাত (শাকিব), গালিব, নাজমুল ইসলাম, রুমেল আহমেদ সহ প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!