কুলাউড়ায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু’র শীতবস্ত্র বিতরণ   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু’র শীতবস্ত্র বিতরণ  

  • শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম চলছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানে ২৫০ শীতার্ত চা-শ্রমিকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু। এদিকে বিকেল তিনটার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় এলাকার ২৫০ শীতার্ত অসহায়-গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ আবু জাফর রাজু। এর আগে শুক্রবার বিকেলে কুলাউড়া পৌরসভার আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

Manual2 Ad Code

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমেদ নোমানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু বলেন, তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে তিনি শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এরই ধারাবাহিকতায় এবছরও আব্দুল জব্বার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে কম্বল বিতরণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!