কুলাউড়ার জয়চন্ডীতে নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার জয়চন্ডীতে নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহন

  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব মাহবুব এবং অন্যান্য সদস্যগন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত দোয়া মাহফিলে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সহযোগিতা কামনা করে বক্তব্য দেন চেয়ারম্যান আব্দুর রব মাহবুব।

Manual4 Ad Code

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, লংলা আধুনিক মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা মনসুর আহমেদ, খালেদ আহমদ, কাজী মাওলানা মখলিছুর রহমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মনু মিয়া, ৩ নং ওয়ার্ড সদস্য বিমল দাস, ২ নং ওয়ার্ড সদস্য জাঙ্গির হোসেন, ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ নুর মিয়া, ১ নং ওয়ার্ড সদস্য আলিম আহমদ, ৭ নং ওয়ার্ড সদস্য আজমল মিয়া, মহিলা সদস্য সীমা রানী চুনার, সাবিত্রী রাজভর। আয়োজিত অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জয়চন্ডী ইমাম সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

দায়িত্ব গ্রহন করে চেয়ারম্যান আব্দুর রব মাহবুব বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। আসুন, নির্বাচনের সকল ভেদাভেদ ভুলে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করি। সর্বোপরি তিনি এলাকার সকলের সহযোগীতা কামনা করছেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রব মাহবুব। গত ১৭ জানুয়ারী সোমবার কুলাউড়া উপজেলার জেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!