কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো বিদ্যুৎ বিভাগের ২ কর্মচারির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো বিদ্যুৎ বিভাগের ২ কর্মচারির

  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজার- কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের লোহাইউনি চা বাগান এলাকায় ০৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে বাসের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে বিদ্যুৎ বিভাগের ২ কর্মচারির মৃত্যু হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাওয়ার গ্রীড কোম্পানীর টেকনিশিয়ান মো. বুলবুল মজুমদার (৪০) ও মালি ফখর উদ্দিন মোল্লা (৩০) মোটরসাইকেল নিয়ে বিকেল আনুমানিক সাড়ে ৪টায় মৌলভীবাজার যাওয়ার পথে লোহাইউনি চা বাগানের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুলাউড়াগামী যাত্রীবাহী একটি বাস (মৌলভীবাজান-জ ০৫-০০০৮) তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

নিহত টেকনিশিয়ান বুলবুল মজুমদারের বাড়ি কুমিল্লা জেলায় ও ফখর উদ্দিন মোল্লা বাড়ি ব্রাহ্মন বাড়িয়ায় জেলায় নাসির নগর থানার দরমন্ডল গ্রামের মাহাব উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহতদের লাশ কুলাউড়া থানায় আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ঘাতক বাস চালক পলাতক রয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!