কুলাউড়ায় জাল টাকাসহ একজন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় জাল টাকাসহ একজন আটক

  • শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া পৌরসভাধীন মাগুরা আবাসিক এলাকার আব্দুর রহমানের বাগান বাড়ীর ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে জাল টাকা কারবারী কামরুল ইসলাম (২৬) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নিকট হতে এক হাজার টাকার ৫টি ও ৫শ টাকার একটি জাল নোট, সর্বমোট ৫হাজার ৫শ টাকার জাল টাকা উদ্ধার করেন। আটক কামরুল ইসলাম জুড়ি থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, কামরুল ইসলাম ও তার সহযোগী কুলাউড়া থানার মনসুর গ্রামের ছাতির মিয়ার ছেলে রাসেল মিয়া জাল টাকার নোটকে আসল টাকার নোট হিসাবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগনের কাছে কৌশলে বিলি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!