কুলাউড়ায় শিশু ধর্ষণের অভিযোগ : জড়িত থাকার অভিযোগে যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় শিশু ধর্ষণের অভিযোগ : জড়িত থাকার অভিযোগে যুবক আটক

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ ফেব্রুয়ারি রোববার রাতে হোসাইন আহমদ (২২) নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানায়, গত ১১ ফেব্রুয়ারি শিশুটি বসতঘরের পেছনে একা খেলাধুলা করার সময় হোসাইন শিশুকে কৌশলে ধর্ষণ করে।

Manual5 Ad Code

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হোসাইন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে পরিবারের লোকজন মৌলভীবাজারের সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে হোসাইন আহমদকে প্রধান আসামি করে কুলাউড়া থানায় শিশু ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এসআই পরিমল চন্দ্র দাস কর্মধার পাট্টাই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইনকে আটক করতে সক্ষম হন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, ধর্ষক হোসাইনকে আটক করে সোমবার ১৪ ফেব্রুয়ারি সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!