কুলাউড়ায় রেললাইন থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় রেললাইন থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরা-মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ভাটেরা-মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিলেট রেলথানা পুলিশ।

সিলেট রেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয়রা ৯৯৯ থেকে মাইজগাঁও রেল স্টেশন মাস্টারের কাছে জানান, মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে আছে। বিষয়টি মাইজগাঁও রেল স্টেশন মাস্টার সিলেট রেল থানাকে জানান। পরে রেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থল ২৯ নং রেল ব্রিজ এলাকা থেকে ক্ষতবিক্ষত পুরুষের লাশটি উদ্ধার করে সিলেট থানায় নিয়ে যায়। ভোর রাতে কোন এক ট্রেনে কাটা পড়ে বলে ধারণা রেল পুলিশের।

Manual7 Ad Code

সিলেট রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম হোসেন শিকদার মোবাইলে বলেন, লাশ ক্ষতবিক্ষত অবস্থায় থাকায় নাম-বয়স তাৎক্ষণিক নিশ্চিত হতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়েছে সেটাও জানতে পারিনি। সিআইডির ফরেনসিক ইউনিটের একটি টিমকে লাশের আলামত সংগ্রহের জন্য আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। থানায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিআইডির তদন্ত রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!