হাকালুকি হাওরের দক্ষিণ তীরে রাস্তার রাস্তার কাজে অনিয়ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

হাকালুকি হাওরের দক্ষিণ তীরে রাস্তার রাস্তার কাজে অনিয়ম

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

হাকালুকি হাওরের তীরবর্তী সংযোগ সড়কের দেড় কিলোমিটার উচু ও প্রশস্তকরণ কাজের পাশে গর্ত খোদাই করে রাস্তার মাটি ভরাট করার খবর পাওয়া গেছে। এতে বর্ষায় হাওরের পানির স্রোতে সড়কে মাটি ধবসে আবারো সড়কটি পানির নিচে নিমজ্জিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গৌড়করণ-ইসলামগঞ্জ সড়কের দেড় কিলোমিটার উচু ও প্রশস্তকরলে মাটি ভরাটের কাজ শুরু হয়। কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় তিন লক্ষ টাকা ব্যায়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় ইউনিয়ন পরিষদ। আর এ প্রকল্পের সভাপতি স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী।

সরেজমিন গিয়ে জানা যায়, গৌড়করণ-ইসলামগঞ্জ সড়কটি দিয়ে হাকালুকি হাওরে যাতায়াত করেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবি এবং হাওরের বিলের মাছ পরিবহনে নিয়োজিত যানবাহন। নিচু থাকায় এ সড়কটি বর্ষায় হাওরের পানিতে মাটি। প্রতিদিন এ সড়ক দিয়ে হাওরের বিলে মাছ বোঝাই পিকাআপভ্যান ও মাটি পরিবহনে ট্রলি চলাচল করে। মাটি ও মাছ িেনমজ্জিত হয়ে গেলে এই রাস্তা দিয়ে গাড়ি ও পায়ে হেঁটে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি সড়কটি উচু ও প্রশস্তকরণে মাটি ভরাটের কাজ শুরু হয় গত জানুয়ারিতে। কিন্তু মাটি ভরাট করতে সড়কের পাশ ঘেষে গর্ত ও খাল করে তোলা হয় বাঝাই যানবাহনের চাপে কাজ শেষের মাস যেতে না যেতেই সড়েকের পাশ ভেঙে মাটি গর্তে পড়ার উপক্রম দেখা দিয়েছে। এছাড়াও বর্ষায় পানির স্রোতে সড়কটির নতুন ভরাট করা মাটি আবার খাল ও গর্তে পড়ার শঙ্কা রয়েছে।

Manual8 Ad Code

এ সড়ক দিয়ে হাওরে চলাচলকারী রছিম আলী ও আশফাক মিয়া জানান, হাওরে শিকার করা মাছ সংরক্ষণে ইসলামগঞ্জ বাজারে একটি হিমায়িত কারখানা রয়েছে। সেখান থেকে মাছ উপজেলার বিভিন্ন বাজারে নেওয়া হয়। রাস্তাটি নিচু ছিলো, তাই বর্ষায় ইসলামগঞ্জ বাজারে চলাচল করা যেতো না। মাটি ভরাটের কারণে বর্ষায়ও সহজে এ সড়ক দিয়ে চলাচল করা যাবে। কিন্তু সড়কের ঠিক পাশে গর্ত করে মাটি তুলে রাস্তায় ফেলায় বর্ষাকালে পানির স্রোতে সড়কটির মাটি আবারে ধসে যাবে।

প্রকল্পের সভাপতি ও স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী জানান, ‘কৃষকরা তাঁদের জমি থেকে মাটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়কের পাশ থেকে গর্ত করে মাটি তোলা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী জানান, দশফুট দুরত্বের জমির মাটি কেটে রাস্তা ভরাটের নির্দেশনা রয়েছে। খোঁজ নিয়ে সড়কটি সংস্কার ও পাশের গর্ত ভরাট করানো হবে। কাজটি যাতে সঠিকভাবে করা হয় এজন্য ইউপি সদস্যকে নির্দেশ দিবো।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!