কুলাউড়া শহরে ফুটপাত দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান ও জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া শহরে ফুটপাত দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান ও জরিমানা

  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

কুলাউড়া পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত দখলকারীদের উচ্ছেদ ও জরিমানা আদায় করে।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের ফুটপাতে অবৈধ পার্কিং, হকারদের দখল ও দোকানের বাইরে সড়কের ওপর ব্যবসায়ীরা পণ্য রাখায় জনসাধারণের চলাচলে বিঘœ ও যানজটের সৃষ্টি হচ্ছে।

Manual1 Ad Code

অভিযানে শহরের উত্তরবাজার থেকে দক্ষিণবাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ পার্কিং, হকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের রাখা পণ্য উচ্ছেদ করা হয়। এ সময় সরকারি সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় ৫টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদ- করা হয়।

Manual1 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, শহরের যানজট নিরসন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে অভিযান পরিচালনা করা হয়। দোকানের পণ্য প্রতিষ্ঠানের বাইরে সরকারি ফুটপাত ও সড়কে যেন না রাখেন সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!