কুলাউড়ায় গরীব মানুষের সাথে প্রতারক শামীমের প্রতারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় গরীব মানুষের সাথে প্রতারক শামীমের প্রতারণা

  • বুধবার, ১৬ মার্চ, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

গ্রামের সহজ সরল মানুষ ও প্রবাসীদের পরিবারের লোকজনকে কৌশলে প্রতারণায় ফেলে ও হুমকি দিয়ে চাঁদাবাজি করে টাকা হাতিয়ে নিতেন মো. শামিম মিয়া। গরীব কন্যাদায়গ্রস্ত অভিভাবককে যুক্তরাজ্য প্রবাসী পাত্রের প্রলোভন, বিয়ের সনদ জালিয়াতি করে ব্লাকমেইলিং, জায়গা বিক্রির নামে প্রতারণা ও চাঁদাবাজীতে দীর্ঘদিন ধরে শামীমের জন্য অতিষ্ট এলাকার সাধারণ লোকজন। শামীম মিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁওয়ের ভবানীপুর গ্রামের মৃত চিনু মিয়ার পুত্র।

সম্প্রতি শামীম কর্তৃক ওই এলাকার এক ব্যাক্তিকে পথরোধ করে মারধর করে টাকা লুট করে। এ ঘটনায় থানায় মামলা হলে বেরিয়ে আসতে থাকে শামীমের সকল অপকর্মের বিষয়। ভয়ে তাঁর প্রতারণার শিকার লোকজন মুখ খুলতেন না এতদিন।

ভুক্তভূগীদের তথ্যমতে ও অনুসন্ধানে জানা যায়, গত বছরের ডিসেম্বরে জালিয়াতি করে জোরপূর্বক উপজেলার ভবানীপুর গ্রামের তারেক মিয়া নামে বিবাহিত যুবককে ম্যারিজ সার্টিফিকেট তৈরী করে এক নারীর পরিচয় দিয়ে ব্লাকমেইল করে ১০ হাজার টাকা হাতিয়ে নেন শামীম। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিলো।

প্রায় এক বছর আগে উপজেলার কর্মধা ইউনিয়নের বাসিন্দা দরিদ্র রজব আলীকে তার মেয়ের জন্য যুক্তরাজ্যের পাত্রের প্রলোভন দেখায় শামীম। এজন্য রজব আলীর কাছে এক লক্ষ টাকা দাবি করেন শামীম। দাবিকৃত টাকার ৭৫ হাজার টাকা কয়েক ধাপে আদায় করেন শামীম। পরবর্তীতে টাকা নিয়ে সে সটকে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি শালিশী বৈঠক হলেও শামীম ওই ব্যাক্তির টাকা ফেরত দেননি। এরপর বিভিন্ন সময় টাকা ফেরত পাওয়ার জন্য ধরনা দিলেও টাকা পাননি। রজব আলী অবশেষে মারা যান।

Manual8 Ad Code

রাউৎগাঁওয়ের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত দানু মিয়ার মেয়ে বেলা বেগমের চাচা শ্বশুরের ছেলে শেখ বদরুল হোসেন ও উনার ভাইয়ের সাথে প্রতারণা করে কয়েক মাস আগে জমি বিক্রয়ের নামে ৯২ হাজার টাকা হাতিয়ে নেন শামীম। বেলা বেগমের শশুরবাড়ি রাজনগরের বকশীপুর এলাকায়। শেখ বদরুল হোসেন ওই এলাকার বাসিন্দা।

Manual1 Ad Code

এদিকে গত ১১ মার্চ শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দা সৈয়দ ছরফর আলী রাউৎগাঁওয়ের চৌধুরীবাজারে মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে নগদ ৩০ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় শামীম বিষয়টি দেখতে পান এবং বাজার থেকে একটু অদূরে সড়কের পাশে সহযোগি নিয়ে উৎপেতে থাকেন। অন্ধকারে মোটরসাইকেল আটকিয়ে ছরফর আলীকে মারধর করে জখম করে ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে যান। এ ঘটনায় ছরফর আলী শামীমসহ ২জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর শামীম পলাতক রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত শামীম মিয়া বিষয়গুলো অস্বীকার করে জানান, এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি এসব ঘটনার সাথে জড়িত নয়। তবে বর্তমানে তিনি নানা সমস্যায় আছেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ছরফর আলীকে মারধর করে টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত শামীম এলাকায় বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে। সে পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!