৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন কুলাউড়ার ১২৮ দরিদ্র পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন কুলাউড়ার ১২৮ দরিদ্র পরিবার

  • রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

অসহায়, হতদরিদ্র, দিনমজুর এবং হাওর পারের কৃষকসহ বিভিন্ন কর্মহীন বেকাররা জাতীয় সেবা ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চেয়েছিলেন। তাদের নাম-ঠিকানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হলে তিনি যাচাই-বাছাই শেষে ৪০০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদানের একটি তালিকা করেন।

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রথম দিনে তালিকাভুক্ত ৪০০ অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে থেকে ১২৮ পরিবারকে ১০ কেজি চাল, আলু ২ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, মসুরি ডাল ১ কেজি, দুধ ২০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট, খেঁজুর ২০০ গ্রামসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

Manual5 Ad Code

খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, জাতীয় সেবা ৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাওয়া তালিকাভুক্ত ৪০০ জনের মধ্যে যাচাই-বাছাই করে প্রথম দিনে ১২৮জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অপেক্ষামানদের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!