কুলাউড়ায় কর্মধা ট্রাস্টের উদ্যোগে রমজান ফুডপ্যাক বিরতণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় কর্মধা ট্রাস্টের উদ্যোগে রমজান ফুডপ্যাক বিরতণ

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে সুবিধাবঞ্চিত ১৭০ টি পরিবারের মাঝে রমজান ফুডপ্যাক বিরতণ করা হয়েছে। মাহে রমজান উপলক্ষে সাহরী ও ইতফার সামগ্রী নিয়ে সোমবার (১৮ এপ্রিল) বিকালে রমজান ফুডপ্যাকটি বিরতণ করে সামাজিক সংগঠন ‘কর্মধা ট্রাস্ট’।

Manual2 Ad Code

কর্মধা ট্রাস্টের আহব্বায়ক জিয়াউদ্দীন মোঃ ইউসুফ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিদ হাসান নাজমুল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর্মধা ট্রাস্টের উপদেষ্টা এম জালাল সিদ্দিকী, কর্মধা ট্রাস্ট সাপোটার্স ফোরাম এর উপদেষ্টা, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আজিজুর রহমান আজির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, কর্মধার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ীয়ে কর্মধা ট্রাস্ট এক অনন্য নজির স্থাপন করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মধা ট্রাস্ট মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম ইউনিয়ন পরিষদের সহযোগিতা হচ্ছে। অসহায় মানুষগুলো সামান্য হলেও কিছুটা পাচ্ছে। তিনি প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের কাছে আমি চিরঋণী৷ তারা রমজানে দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমার ইউনিয়নের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতায় আমার ইউনিয়নের অসহায় মানুষগুলো এই ফুডপ্যাক পাচ্ছে। এসময় তিনি কর্মধা ট্রাস্টের এই মহৎ কাজে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন কর্মধা ট্রাস্টের সদস্য সালমান মাহমুদ মিটু , সুমন আহমদ, ব্যাংকার মামুন, জুবায়ের জিসান, মাহিয়ান মাহি, মাহমুদুল হাসান, লিজু, সালমান, রাহি, জাহিদ হাসানসহ কর্মধা ট্রাস্টের অন্যান্য সদস্যরা৷

Manual8 Ad Code

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগন ১৭০ টি পরিবারের হাতে রমজান ফুডপ্যাক তুলে দেন। উল্লেখ্য, কর্মধা ট্রস্টের উদ্যোগে এই ফুডপ্যাক বিতরণে সম্পূর্ণ স্পন্সর করেছেন কর্মধা ট্রাস্টের সহযোগী, প্রবাসীদের নিয়ে গঠিত কর্মধা ট্রাস্ট সাপোটার্স ফোরাম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!