কুলাউড়ায় সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ মাদক ও চোরাচালান রোধে বিট পুলিশিং সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ মাদক ও চোরাচালান রোধে বিট পুলিশিং সভা

  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::   কুলাউড়ার সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে সীমান্ত এলাকার দুটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ মে দুপুরে উপজেলার মুড়াইছড়া বাজারে কুলাউড়া থানা পুলিশ এ সভার আয়োজন করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের পরিচালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সীমান্ত এলাকা দিয়ে যারা রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিবে পুলিশ। সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধ দমনে সীমান্তবর্তী ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকার মানুষ তথ্য দিয়ে বিজিবি ও পুলিশকে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে দেশ ও জাতির স্বার্থে। যাতে সীমান্তের ওপাশ থেকে আর যেন নতুন করে কোন রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ না করতে পারে।

Manual8 Ad Code

এসময় পুলিশ সুপার আরো বলেন, সীমান্ত এলাকায় যারা রোহিঙ্গা অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক এসব কর্মকান্ড চালাচ্ছেন তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। যারা এই কাজে সহযোগিতা করবে তারা কঠোর আইনী ব্যবস্থার সম্মুখীন হতে হবে।

Manual7 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছদ্দর আলী, ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, আব্দুল মতিন, আব্দুল কাদির, মশাহিদ আলী, মুড়াইছড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উস্তার মিয়া প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিআইও-১ মো. আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বদিউজ্জামান, কুলাউড়ার ট্রাফিক ইন্সপেক্টর এনামুল ইক, ডিএসবির ইন্সপেক্টর মো. রজিউল্লাহ খান, আলীনগর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল হান্নানসহ বিজিবি ও থানা পুলিশের সদস্যরা। সভা শেষে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!