কুলাউড়ায় অগ্নিকান্ড জনিত দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় অগ্নিকান্ড জনিত দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • শনিবার, ২১ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা,  কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় তিনদিন ব্যাপী (১৮-২০ মে) অগ্নিকান্ড জনিত দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এর সমাপ্তি হয়েছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে দশটায় কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্টিত হয়। যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটি কুলাউড়া মৌলভীবাজার এর বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ কুলাউড়া আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) মোঃ মজিবুর রহমান, কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সোলায়মান আহমদ।

Manual1 Ad Code

এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

এর আগে গত ১৮ মে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

Manual8 Ad Code

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণে মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। উক্ত প্রশিক্ষণে বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে কিভাবে সেই আগুন প্রাথমিকভাবে নেভানো যাবে সেটির কৌশলগত প্রশিক্ষণ দেয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!