কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে নারী শিশুসহ ৪ ভারতীয় আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে নারী শিশুসহ ৪ ভারতীয় আটক

  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার শিকড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৪ ভারতীয়কে আটক করেছে বিজিবি।

Manual2 Ad Code

বুধবার ২৫ মে রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বৃহস্পতিবার ২৬ মে আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করে।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস ওরফে অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান।

শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

তিনি আরও জানান, আটককৃতদের বৃহস্পতিবার তাদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নারী-শিশুসহ আটককৃত ৪ জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!