কুলাউড়া সমাজ সেবক কয়ছর চৌধুরীর জানাযা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া সমাজ সেবক কয়ছর চৌধুরীর জানাযা সম্পন্ন

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরের কৃতি সন্তান মো. রেজাউর রহমান চৌধুরী কয়ছর(৭৮) হৃদ রোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার(২৬ মে) রাত সাড়ে ৮টায় সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় গাজীপুর মাতাবপুর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মৃতুকালে দুই ভাই ও দুই মেয়ে এক ছেলে এবং স্ত্রীসহ অনেক আত্মীয় সূজন রেখে গেছে।

Manual6 Ad Code

জানা যায়, প্রবাসী পরিষদের সিনিয়র উপদেষ্ঠা যুক্তরাষ্ট্র প্রবাসী আহমেদুর রহমান নোমানের বড় ভাই রেজাউর রহমান চৌধুরী (৭৮) দীর্ঘ দিন জীবন বীমায় পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে চাকরী শেষ করে বাড়ীতে আসার পর এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে সমাজ সেবার কাজ করেন। সম্প্রতি দুইবারে স্থানীয় ঐতিয্যবাহী নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিংবডির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ হৃদ রোগে আক্রান হলে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উনার মৃত্যু হয়।

Manual1 Ad Code

জানাযার নামাজে অংশ গ্রহন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাউর রহমান, সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সিনিয়র উপদেষ্ঠা যুক্তরাষ্ট্র প্রবাসী আহমেদুর রহমান নোমান, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স, টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠনের ও স্কুল কলেজের শিক্ষকগণসহ এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলে সবার কাছে দোয়া ছেয়েছেন হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সিনিয়র উপদেষ্ঠা যুক্তরাষ্ট্র প্রবাসী আহমেদুর রহমান নোমান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!