কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সোমবার, ১৩ জুন, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন থেকে তানিয়া আক্তার তন্নি (১৫) নামক এক কিশোরীর ঝুলন্ত লাশ ১২ জুন রোববার রাত ১১টায় উদ্ধার করেছে পুলিশ। নিহত তন্নি টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের তাহির উদ্দিনের মেয়ে।

Manual5 Ad Code

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, তন্নির বাবা তাহির উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। তিনদিন আগে তন্নির মা মোবাইল ফোনে স্বামীর সাথে ঝগড়া করে তার বাবার বাড়িতে (তন্নির নানা বাড়ি) চলে যান। তখন থেকে তন্নি মানসিকভাবে ভেঙে পড়ে।

নিহত তন্নির ভাই নজরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যার পর তিনি তন্নিকে বাড়িতে রেখে স্থানীয় দোকানে যান। দোকান থেকে ফিরে ঘরের দরজা লাগানো দেখে ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ মেলেনি। ফলে তিনি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান তন্নি গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। তিনি বিষয়টি টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিককে জানান। তিনি কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, সোমাবার ১৩ জুন সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমুত্যু মামলা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!