হাকালুকি হাওরে হুহু করে বাড়ছে পানি : কুলাউড়ার ২২টি আশ্রয়কেন্দ্রে ভীড় বাড়ছে বানভাসি মানুষের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

হাকালুকি হাওরে হুহু করে বাড়ছে পানি : কুলাউড়ার ২২টি আশ্রয়কেন্দ্রে ভীড় বাড়ছে বানভাসি মানুষের

  • সোমবার, ২০ জুন, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে হুৃহুৃ করে বাড়ছে পানি। সেই সাথে হাওর তীরবর্তী কুলাউড়া উপজেলায় ২২টি বন্যা অভয়াশ্রমে বানভাসি মানুৃষের ভীড় বাড়ছে। এসব আশ্রয় কেন্দ্র এবং দুর্গত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ শত ৪০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুৃল। গত ৩দিন থেকে এসব আশ্রয় কেন্দ্রে মানুষ অভুক্ত অবস্থায় দিনযাপন করছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া উপজেলায় মোট ৩৩টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে ২২টি আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে ৭ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় হাকালুকি হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। ফলে রোববারের তুলনায় ২০ জুৃন সোমবার আশ্রয় কেন্দ্রে বানভাসি মানুষের ভীড় বাড়ছে। সোমবার ২০ জুন ইউনিয়ন পর্যায়ে ৩৫ মেট্রিক চাল বরাদ্ধ দেয়া হয়েছে।

Manual2 Ad Code

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, কেবলমাত্র কুলাউড়া উপজেলায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তবে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে।

সরেজমিন কুলাউড়া উপজেলার বরমচাল ও ভুকশিমইল ইউনিয়নে গেলে স্থানীয় লোকজন জানান, বন্যা কবলিত বিভিন্ন গ্রামে বেশিরভাগ মানুষ নিজ নিজ গৃহে অবস্থান করছে। মানুষ কষ্ট শিকার করে হলেও বাড়িঘর ও মালামালের মায়ায় যাচ্ছে না আশ্রয়কেন্দ্রে। কুলাউড়া পৌরসভার প্রায় সবক’টি ওয়ার্ডে প্রচুর বাড়িঘরে মানুষ বন্যার পানির সাথে বসবাস করছেন।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা ছাড়া হাকালুকি হাওর তীরের জুৃড়ী উপজেলার বেলাগাঁও ও ভাটিশাহাপুর এলাকার বেশির ভাগ মানুষ কুলাউড়া শাহবাজপুর রেললাইনে আশ্রয় নিয়েছেন। এসব এলাকার মানুষ জানান, এবারের বন্যা বিগত সকল বছরের রেকর্ড ভঙ্গ করেছে। যারা এলাকায় এখন অবস্থান করছেন, তারা সবচেয়ে বেশি বিশুদ্ধ পানীয় জলের শঙ্কটের পাশাপাশি স্যানিটেশন সমস্যায় পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত বেশিরভাগ এলাকায় গত ৩দিনেও কোন ত্রাণ পৌঁছায় নি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!