কুলাউড়ার ব্রাহ্মণবাজার : গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে প্রকৌশলী অবরুদ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার ব্রাহ্মণবাজার : গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে প্রকৌশলী অবরুদ্ধ

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবার ইউনিয়নের গুড়াভুঁই ও জালালাবাদ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহকের রোষানলে পড়েন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলী মফিজুর রহমান। ২১ জুন মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন জানান, ব্রাহ্মণবাজার এলাকার বেশ কিছু গ্রাম বন্যাদূর্গত। এরমধ্যে বকেয়া বিল পরিশোধ না করার দায়ে গুড়াভুঁইসহ বাজারের বেশ কয়েকটি গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন কুলাউড়া বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মফিজুর রহমানসহ কর্মচারীরা। স্থানীয় লোকজন তাঁদেরকে জানান ২৩ জুন পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধের সময় রয়েছে। এর আগে কেনো বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে এসেছেন। বন্যা দূর্গত অবস্থায় বিদ্যুৎ বিভাগের এমন আচরণে স্থানীয়রা ক্ষুব্দ হয়ে ওঠেনএবং তাঁদেরকে বাজারে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আমিঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। বিষয়টি নিয়ে উপজেলানির্বাহী কর্মকর্তা ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানাই।

Manual4 Ad Code

তিনি আরো জানান, বন্যাকবলিত এলাকার মানুষ এমনিতেই বিপাকে রয়েছেন। এরমধ্যে গ্রাহকদের সাথে বিদ্যুৎবিভাগের লোকজনের এমন আচরণ ঠিক নয়। এটা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা।

Manual3 Ad Code

এব্যাপারে একাধিকবার প্রকৌশলী মফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

Manual6 Ad Code

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, এব্যাপারে তিনি কিছু অবগত নন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!