কুলাউড়া গনকিয়া’য় প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া গনকিয়া’য় প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual7 Ad Code

 

 

এইবেলা, কুলাউড়া :: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাসী কল্যাণ সংস্থা গণকিয়া-পৃথিমপাশার উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া এলাকার প্রবাসে অবস্থানরত প্রবাসীদের পক্ষ থেকে জমাকৃত ১ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে ৭ জুলাই গনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৩০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে চাউল, ডাল, আলু, পিয়াজ, তেল, সেমাই, চিনি সংযুক্ত প্রতিটি প্যাকেট প্রদান করা হয়।

Manual6 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য শাহীন আহমদের সভাপতিত্বে ও মোঃ দুলাল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সমাজ সেবক নবাব আলী সাজ্জাদ খান, ছাত্রনেতা সাইফুর রহমান, রুমান আহমদ, শামীম আহমদ, জামাল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

স্থানীয় উদ্যোক্তা মোঃ দুলাল মাহমুদ জানান, প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি গনকিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ জুয়েল আহমদ এবং সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী নিজাম উদ্দিন বাবলু সহ প্রবাসী অন্যান্য সদস্যদের প্রেরিত অর্থে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে উপহার হিসাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ##

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!