কুলাউড়ায় ঝড়ে নৌকাডুবি : নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ঝড়ে নৌকাডুবি : নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ১৪ জুলাই বুধবার বিকেলে নিখোঁজ হন, ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুর পৌনের একটার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবুল তালুকদার উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তাঁর বোন জামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমান (৬২) নামক আরেক ব্যক্তিসহ হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় নৌকাযোগে রওয়ানা দেন। সেখানে পৌঁছানোর পর তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাতে থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে ওঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তার সন্ধানে নামেন। রাতে কোন সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যদের স্বমন্বয়ে সিলেট থেকে আসা ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেন। নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুপুর পৌনে একটার দিকে তাঁর মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল কাদির জানান, বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরী দল সিলেট থেকে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলের একটু দূরে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!