কুলাউড়ায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে ৩টায় হিটস্ট্রোকে চিত্ত বিশ্বাস (৫৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান জানান, কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামের চিত্ত বিশ্বাস তার ছেলে দিপক বিশ্বাসকে নিয়ে নৌকা যোগে বাড়ির পাশে হাওরে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা অবস্থায় চিত্ত বিশ্বাস হঠাৎ নৌকায় পড়ে যান। ছেলে দিপক বিশ্বাস দ্রুত বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। ততক্ষণে মারা যান দিপক বিশ্বাস।

Manual7 Ad Code

চেয়ারম্যান আরও জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চিত্ত বিশ্বাস।

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। তিনি জানান, চিত্ত বিশ্বাসকে হাসপাতালে নেয়ার আগেই মুত্যু বরণ করেন। হিটস্ট্রোকেই তার মৃত্যু হতে পারে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!