বেতন ভাতা বৃদ্ধিতে ৩৪ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

বেতন ভাতা বৃদ্ধিতে ৩৪ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে

  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে কুলাউড়ার লংলা ভ্যালীর ৩৪ টিসহ সারা বাংলাদেশের চা বাগানে ০৯ আগস্ট মঙ্গলবার সকালে দুইঘন্টা করে কর্মবিরতি পালিত হয়েছে। প্রথম ৩ দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি, এর পরের ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি চলবে। দাবী না মানলে মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) নিপেন পাল বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকরা দিশেহারা হয়ে গেছে। প্রতিদিন ১২০ টাকা মজুরি দিয়ে সংসার চলে না। চাল ডাল মসলা কিনতে গিয়ে মাছ কেনার টাকা থাকে না, ছেলে মেয়েদের পড়াশোনার টাকা জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়। বাগান মালিকদের সঙ্গে দ্বিপক্ষ চুক্তি অনুযায়ী মজুরি বাড়ানোর কথা থাকলেও, মালিকরা নানা টালবাহানা করে মুজুরি বাড়ছে না।

Manual7 Ad Code

তিনি বলেন, আমরা গত ১৯ মাস ধরে তাদের সঙ্গে মজুরি বাড়ানোর জন্য আলোচনা করতে চাইলে তারা (মালিক পক্ষ) আলোচনায় বসতেও রাজি হন না। গত ৩ আগস্ট বাংলাদেশের চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ যা সংসদের কাছে মজুরি বাড়ানোর আবেদন দিয়েছি, যদি ১০ তারিখের ভেতরে মজুরি না বাড়ানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। প্রয়োজনে বাগান কর্মবিরতি করে বিভিন্ন মহাসড়কে আমরা অবস্থান নেব।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!