কুলাউড়ায় প্রয়াত দলিল লেখক ছয়ফুল আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় প্রয়াত দলিল লেখক ছয়ফুল আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সদ্য প্রয়াত বিশিষ্ট দলিল লেখক মো. ছয়ফুল আলী ছিলেন অত্যন্ত সৎ ও নির্লোভ একজন মানুষ। সব সময় সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করতেন। কখনও কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। এলাকায় শিক্ষার প্রসার ও সমাজসেবায় আমৃত্যু কাজ করেছেন। তার মৃত্যু এলাকাবাসী হারাল একজন মুরব্বি, একজন স্বজ্জন ব্যক্তি। মো. ছয়ফুল আলী স্মরণে শোকসভা এমন মন্তব্য করেন বক্তারা।

Manual6 Ad Code

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাঠাঁলতলী বাজারের নৃতাত্ত্বিক সেন্টারে এই শোক সভা অনুষ্টিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক হারুনের সভাপতিত্বে ও সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুর পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, কুলাউড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির চৌধুরী, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্টার কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল, কবি এন আই দুদু,পৃথিম পাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, দলিল লেখক তাজুল ইসলাম শামীম, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম, স্বাস্থ্যকর্মী ককিল মালাকার। শোকসভায় স্বাগত বক্তব্য দেন মরহুমের ছেলে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাপ মিয়া। অনুষ্টানে কোরআন তিলাওয়াত করেন মরহুমের আরেক ছেলে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আক্তার হোসেন।

এ ছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক বিপুল চন্দ্র দেব, স্বাস্থ্যকর্মী দিলীপ কুমার সিংহ, স্বাস্থ্যকর্মী প্রদীপ কুমার সিংহ, স্বাস্থ্যকর্মী নিতাই মোহন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী সমরজিৎ সিংহ, শিক্ষক মনি শঙ্কর দেব, আনোয়ার হোসেন, ব্যবসায়ী কামাল আহমদ, ব্যবসায়ী রুবেল আহমেদ, ব্যবসায়ী বাবুল আহমদ, এনজিও কর্মী সজল বড় কুর্মী, জনস্বাস্থ্য বিভাগে কর্মরত সুশীল মল্লিক, যুবলীগ নেতা খছরু মিয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান, কেন্দ্রীয় নবীন লীগের সহ সভাপতি আলী আশরাফ তারা, প্রবাসী মঞ্জুর চৌধুরী, প্রীতম দেব ও সাহেল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

শোকসভা শেষে মোনাজাত পরিচালনা করেন কাঁঠালতলী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত ১১ জুলাই মৌলভীবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামের বাসিন্দা মো. ছয়ফুল আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!