কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ

  • বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরন করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন পূজা মন্ডপ, ধর্মীয় প্রতিষ্ঠান মঠ, মন্দির সংস্কার ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা প্রমুখ।

Manual2 Ad Code

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ধর্মীয় অনুশাসন মানুষকে সুন্দর করে। কিন্তু যারা ধর্মান্ধ, তারা প্রতিটি দেশের সাধারণ মানুষের জন্য আতঙ্ক। আসম্প্রদায়িক চেতনায় বিনির্মিত বাংলাদেশ এখন পৃথিবীর কাছে সম্প্রীতির একটি দৃষ্টান্ত। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ১৬টি পূজামন্ডপে ৫ হাজার টাকা, অস্বচ্ছল ব্যক্তিদের ৯ হাজার টাকা ও ধর্মীয় প্রতিষ্ঠান মঠ, মন্দির সংস্কার কাজে ৭টি মন্দিরকে ৩০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!