কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দূর্গোৎসব-২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা ও পৌর শাখা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ৭টায় মাগুরাস্থ শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা শাখার সদস্য সচিব অজয় দাসের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক ডা. অরুনাভ দে।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদযাপন পরিষদ সদস্য অশোক কুমার ধর, চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ের পরিচালনা কমিটির সভাপতি অমূল্য কুমার দেব, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সত্যজিৎ ভট্টাচার্য্য, মহাপ্রভুর দেবালয়ের পরিচালনা কমিটির সহ সম্পাদক সুমন দেব, সহ সম্পাদক সুজিত দেব, কোষাধ্যক্ষ সুব্রত দেব, চৈতালী সংঘের দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক স্বপন কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মহাপ্রভুর দেবালয়ের পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল দেব, দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার দাস, সীমান্ত দেব প্রমুখ।

সংবাদ সম্মেলনে ডা. অরুনাভ দে বলেন, সরকারের নির্দেশনায় স্থানীয় প্রশাসন এবার পূজা আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা সবাই এর সুফল পেয়েছি, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকারের ত্রাণ মন্ত্রনালয় থেকে পাওয়া সহায়তা (প্রতিটি মন্ডপে ৫শত কেজি চাল) উপজেলার ২১৮টি পূজা মন্ডপে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতিটি পূজা কমিটি সভাপতি ও সম্পাদকের নামে ডি.ও লেটারের মাধ্যমে তাদের হাতে তুলে দিয়েছি। প্রশাসনের সহায়তায় এই কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করায় প্রতিটি পূজা কমিটি উপকৃত হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, হিন্দু কল্যান ট্রাষ্ট থেকে পাওয়া আর্থিক সহায়তা হিসেবে উপজেলার ১৬টি মন্দিরে ৫ হাজার টাকা করে মোট ৮০ হাজার, ৪টি মন্দিরের উন্নয়নের জন্য ৩০ হাজার টাকা করে ১লাখ ২০ হাজার টাকার চেক দেয়া হয়েছে।

Manual7 Ad Code

এছাড়া একজন অস্বচ্ছল ব্যক্তিকে ৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায়। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার প্রায় প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেছে। কোথাও কোন সহায়তার প্রয়োজন হলে আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকে সহায়তা করেছি। তিনি স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!