প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত!

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা বিজ্ঞপ্তি ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগান এলাকায় গত ২৫ অক্টোবর সন্ধ্যায় একজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে ওই আসামী পুলিশের টের পেয়ে বাগানের পূজা মণ্ডপের দিকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে মণ্ডপে উপস্থিত চা শ্রমিকদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য মিলন বৈদ্য এবং বাগান পঞ্চায়েত সভাপতি বাদল দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে শান্ত করেন।

Manual2 Ad Code

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে পুলিশের বাকবিতন্ডার বিষয়টি সমাধান করে দেন। এদিকে এই ঘটনাটি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে ২৭ অক্টোবর বিভিন্ন সংবাদপত্রে বিষয়টিকে অতিরঞ্জিত করে সংবাদ পরিবেশন করায়। যা অত্যান্ত দুঃখজনক। যেসব সংবাদ ছাপা হয়েছে তাতে তথ্যগত ভুল রয়েছে। পুলিশের বিরুদ্ধে আনিত চাঁদাবাজি ও টাকা লেনদেনের অভিযোগ আদৌ সত্য নয়। বাগানের পক্ষ থেকে আমি প্রকাশিত উক্ত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করছি।

Manual2 Ad Code

বাদল দেব
সভাপতি- দিলদারপুর চা-বাগান পঞ্চায়েত

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!