কমলগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কমলগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই পুতুল সিংহ (৬০) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন।

Manual4 Ad Code

স্বামীকে রক্ষা করতে গিয়ে পুতুল সিংহের স্ত্রী লক্ষী রানী সিনহাও গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, বড় ভাই পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। এর জের ধরে গত বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। পুতুল সিংহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্ত্রী লক্ষী রানী সিন্হা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

Manual2 Ad Code

পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা ও ছেলে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১ টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষনা করেন।

এদিকে স্ত্রী লক্ষী রানী সিনহার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো থানায় কোনও মামলা দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!