কুলাউড়া অস্ট্রেলিয়াগামী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া অস্ট্রেলিয়াগামী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজ

  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির উদ্যোগে ০৬ জানুয়ারি শুক্রবার রাতে শহরের অভিজাত রেস্টুরেন্টে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থে গমনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

Manual1 Ad Code

সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা সুয়েবুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, সংবর্ধিত ছাত্র ও কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামের বাসিন্দা ফাজরুল ইসলাম। স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য জুনায়েদ আহমদ।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, স্টুডেন্ট ভিসায় অনেকেই বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চান। কিন্তু সঠিক মাধ্যমের অভাবে দালালের খপ্পরে পড়ে হয়ানির শিকার হন। স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সিইও কুলাউড়ার হওয়ায় অন্ত:ত কোন মানুষকে হয়রাণির শিকার হতে হবে না।

স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সিইও মো. শ্যামল রহমান জানান, শিক্ষার্থী নিজে টিউশন ফি জমা দিবে। সবকিছু নিজে করেই উচ্চ শিক্ষা গ্রহণে অস্ট্রেলিয়ায় যাবে। শুধু মাধ্যম হিসেবে তিনি কাজ করবেন।

Manual8 Ad Code

স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সিইও হলেন কুলাউড়ার কৃতি সন্তান মো. শ্যামল রহমান। কুলাউড়া থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে ফাজরুল ইসলামকে এই সংবর্ধনা দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!