কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘স্মাট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual7 Ad Code

সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফয়েজ আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ।

Manual1 Ad Code

আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। আমরা যখন নিজেরাই প্রকৃতির উপর অত্যাচার করবো, প্রকৃতিও ঠিক তেমনভাবে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বর্জপাত প্রতিরোধে আমাদের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের জমি এবং রাস্তার দু-পাশে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে এবং গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দুর্যোগ ও ঝুঁকিমুক্ত সোনার বাংলা উপহার দিতে পারবো। এর আগে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন এর উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!