কুলাউড়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু 

  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::   কুলাউড়া – মৌলভীবাজার সড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় মালামাল বহকারী  একটি কাভার্ড ভ্যান অজ্ঞাত পরিচয় এক পথচারীকে পিষে দ্বিখণ্ডিত করেছে। ০৭ জুন বুধবার  মধ্যরাতে  এই ঘটনা।

ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলার শিমলা গ্রামে নাকি তার বাড়ি নাম জালাল উদ্দিন, পিতার নাম কানু সে মানসিক ভারসাম্যহীন হিসাবে দীর্ঘদিন থেকে কুলাউড়া পৌর এলাকায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় মেঘনা গ্রুপের একটি কাভার্ড ভ্যান মৌলভীবাজার থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিলো। কুলাউড়া উপজেলার লোয়াইউনি এলাকায় গাড়িটি এক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের উপরের অংশ  বিছিন্ন হয়ে যায়। ঘটনার সময় এলাকার লোকজন ধাওয়া করে ব্রাহ্মণবাজার এলাকায় গাড়িটি আটক করে।
কুলাউড়া থানার ডিউটি  অফিসার তপন কুমার জানান, লাশ উদ্ধার ও গাড়ি আটকের বিষয় নিশ্চিত করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কুমার দেবনাথ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!