কুলাউড়ায় বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন

  • রবিবার, ১৮ জুন, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া শহরে ধারাবাহিক চুরি বন্ধ ও চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে ১৮ জুন রোববার বৃষ্টি উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

Manual2 Ad Code

বৈরী আবহাওয়ার কারণে কুলাউড়া চৌমুহনা চত্ত্বরের পরিবর্তে মিলি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, গউছ মিয়া, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, আব্দুল মান্নান, নজরুল ইসলাম সোনা, নাজিম বাক্স, ক্লাসিক ফ্যাশনের স্বত্বাধিকারী আবু তাহের আহমদ মামুন, জায়ের আহমদ, জায়েদ আহমদ, ব্যবসায়ী রিয়াদ আহমদ, শোয়েব আহমদ ও হাফিজুর রহমান লিটু প্রমুখ।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, চোরচক্রকে গ্রেফতার করা না হলে আগামী ৫ জুলাই ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!