পুলিশ সুপারের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

পুলিশ সুপারের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

  • বুধবার, ২১ জুন, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় চুর ডাকাত গ্রেফতার ও মালামাল দ্রুত উদ্ধারে বিশেষ কমিটি গঠন। কুলাউড়া বাজারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরি ডাকাতি ও ছিনতাই রোধ, জড়িতদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধারের দাবীতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ জাকারিয়া।

Manual8 Ad Code

২১ জুন বুধবার সকালে কুলাউড়া থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, মাওলানা আব্দুল ওয়াহিদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধক্ষ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক, আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, নজরুল ইসলাম, গৌছ মিয়া, খতিগ্রস্থ ব্যবসায়ী, জুনেদ আহমদ, হাফিজুর রহমান লিটু, কয়ছর আহমদ ও গোবিন্দ রায় প্রমুখ।

Manual3 Ad Code

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চুরি ডাকাতি ছিনতাইয়ের বিভিন্ন চিত্র তুলে ধরে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

পুলিশ সুপার ধৈর্য সহকারে ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং চুরি হওয়ায় মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে প্রদান করে ৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করে দিয়ে আগামী ২৮ জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ দেন। এছাড়া, কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনে রাতে পুলিশিটহল জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ সাদা পোষাকে পুলিশ মোতায়েন এর নির্দেশ দেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!