এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ০৩ জুলাই সোমবার ভোরে বিশেষ অভিযানে জমসেদ আলী ও রুহুল আমিন নামে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এএসআই তাজুল ইসলাম, এএসআই নাজমুল হোসেন, এএসআই রৃমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন কর্মধা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জমসেদ আলী (সিআর ১৪০/১১ (বন)) মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত অন্য আসামি মোঃ রুহুল আমিন ওরফে সুন্দর আলী (সিআর ২৭৩/০৮ (বন) মামলায় ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রবন কুমার নাথ জানান, আসামিদ্বয় দীর্ঘদিন যাবত পলাতক ছিল। ০৩ জুলাই সোমবার সকালে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#