কুলাউড়ায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ : ফেইসবুকে ছেড়ে দেয়ার হুমকি : ২ লাখ টাকা দাবি

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান ওয়াদুদ বক্সের ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালিক বক্সের নেতৃত্বে এক নারীকে (৩৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ধর্ষণের পর ওই নারীর ভিডিও ও ছবি ধারণ করে দুই লাখ টাকা না দিলে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেন বলেও ছালিক বক্স গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছালিক বক্সকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলায় ভুইগাঁওয়ের মোস্তফা বক্সের ছেলে ছালিক বক্স (৪০) ছাড়াও আসামি করা হয়েছে। এছাড়াও মানগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হাসানুল বারী সানী (৩৫) ও সোনাপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুর রহমানকে (৩২) আসামী করা হয় মামলায়।

Manual1 Ad Code

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাসায় ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তার দোকানে যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগ নিয়ে ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

Manual1 Ad Code

মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, আসামিরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে না দেওয়ার শর্তে ২ লাখ দাবি করেন তারা। পরে ৫০ হাজার টাকা দেন ওই নারীর আত্মীয়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক এ বিষয়ে বলেন, মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে কুলাউড়া থানা-পুলিশ। এই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!