কুলাউড়ায় ঈদের দিনে সন্ত্রাসী হামলার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ঈদের দিনে সন্ত্রাসী হামলার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

  • রবিবার, ৯ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুশাইনগর বাজারে ঈদের দিনে বাকিতে মাল (পন্য) না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা চালায় স্থানীয় কয়েক বখাটে। ঘটনার ১০ দিন পর (০৯ জুলাই রোববার) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী নজাক মিয়া (৫০) এর মৃত্যু হয়।

Manual7 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ঈদের দিন পুশাইনগর বাজারে নিজ দোকানে মাল (পন্য) বাকিতে না দেয়ায় একই এলাকার পারভেজ, ফয়সল ও মান্নার নেতৃত্বে ব্যবসায়ী নজাক মিয়ার উপর হামলা চালায়। এসময় সজাক মিয়ার ভাই মুফিজ মিয়াও আহত হন। স্থানীয় লোকজন আহতবস্থায় তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহত নজাক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান ব্যবসায়ী নজাক মিয়া।

Manual1 Ad Code

এদিকে ঈদের দিনের সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যবসায়ী নজাক মিয়ার ভাই নিয়ামত মিয়া কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, হামলার পর নিয়ামত মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!