কুলাউড়ায় এসএসসি ‘৯৪ ব্যাচের পুনর্মিলনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় এসএসসি ‘৯৪ ব্যাচের পুনর্মিলনী

  • রবিবার, ৯ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কুলাউড়া উপজেলার এসএসসি ‘৯৪ ব্যাচের আহবায়ক কমিটি গঠিত হয় গত ৭ জুলাই শুক্রবার। বন্ধু মো. ছাদিকুর রহমানের বাসায় সন্ধ্যায় অনুষ্ঠিত ঈদ পরবর্তী এক পুনর্মিলনীতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু এস আর মজুমদার নাহিদ, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, শফিকুল ইসলাম জায়েদ, সামছুর রহমান সমছু, মো. শাহীন আহমদ, হাসান আহমদ, শামীম আহমেদ, শাহীন আহমেদ, মাছুম আহমেদ, সঞ্জয় দেবনাথ প্রমুখ।

Manual4 Ad Code

এ ছাড়াও মুঠোফোনে পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন বন্ধু আহমেদ কবীর রাসেল, আহসানুজ্জামান রাসেল, আব্দুল্লাহ আল মামুন বুলবুল, তোফায়েল আহমেদ ডালিম, নিপার আহমেদ, নাজমুল হোসেন, নীলকান্ত দেবনাথ, স্পেন থেকে বন্ধু মাছুম করিম টিটু।

Manual7 Ad Code

বন্ধুদের নিজস্ব অনুভূতির দায় থেকে এবং মিলিত হবার দৃঢ় প্রয়াসে গঠিত কুলাউড়া উপজেলার এসএসসি ‘৯৪ ব্যাচের কমিটির বন্ধুরা হলেন আহবায়ক সঞ্জয় দেবনাথ, সদস্য সচিব মো. ছাদিকুর রহমান, সদস্য নাসির জামান খান জাকি, সামছুর রহমান সমছু, নুরুল ইসলাম খান বাবলা। পুনর্মিলন অনুষ্ঠানে শিক্ষাজীবনের শ্রদ্ধাভাজন শিক্ষকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এসএসসি’৯৪ ব্যাচের বন্ধুরা।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!