টাইগার চুরির অপরাধে কিশোর নির্যাতনের ঘটনায়  ২জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

টাইগার চুরির অপরাধে কিশোর নির্যাতনের ঘটনায়  ২জন গ্রেফতার

  • শনিবার, ২২ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে চুরির অপবাদে ২ শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খালিদ হাসান রুমেল (৩০) ও পাপ্পু পাল (২১) নামক ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত ১৯ জুলাই বুধবার বিকেলে কিশোর রুবেল মিয়া (১৫) স্থানীয় রবিরবাজারের বেঙ্গল ফুডের সামনে দিয়ে যাওয়ার সময় রুমেল মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর জন্য তাকে ভাড়া করেন। মাল নামানোর সময় কিশোর রুবেল একটি ‘টাইগার’ কোমল পানীয় নিয়ে যায়। বিষয়টি দেখে রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারীসহ কিশোর রুবেলকে আটক করে। এসময় জিবান মিয়া (১৬) নামের আরেক কিশোর সাথে গেলে তাদের দু’জনকে বেঙ্গল ফুডের উপরে একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে রাত নির্যাতন চালায়।

Manual6 Ad Code

রুবেল ও জিবানকে রাতে প্রায় ২ ঘন্টা রড এবং ইলেকট্রিক ক্যাবল দিয়ে জায়গায় এলোপাতাড়ি আঘাত করে নির্যাতন চালান ব্যবসায়ী রুমেল।

Manual5 Ad Code

নির্যাতনের পর চুরির অভিযোগে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে নিয়ে যান। সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে সাদা কাগজে নির্যাতিত দুই কিশোরের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। অভিভাবকরা ২ কিশোরকে রাতেই কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

Manual1 Ad Code

ঘটনার পরদিন বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নির্যাতিত রুবেলের ভাই রাসেল মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রবিরবাজারের বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেল ও তার সহযোগি পাপ্পু পাল (২১) কে গ্রেফতার করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটক ২ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!