কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের বৃক্ষ রোপন, চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগীতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের বৃক্ষ রোপন, চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগীতা

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শ্লোগানে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ, হেড কোয়াটার্সের ডিআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ও বন অধিদফতরের উপ সচিব নাজনিন আক্তারের পৃষ্ঠপোষকতায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

অনুষ্ঠানে আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেনের সভাপতিত্বে ও জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য বন বিভাগ কুলাউড়ার রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, বিট কর্মকর্তা আলী আহমদ, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মহিবুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সহ সাধারণ সম্পাদক নান্টু দাস, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা ইয়াসমিন, চিরশ্রী তালুকদার, জাহেদা বেগম,বিপাশা দত্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিল ইসলাম। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ। সহযোগিতায় ছিলো কুলাউড়া মুক্ত স্কাউটসের একটি দল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা পাঁচ জাতের গাছের চারা রোপন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়।

Manual2 Ad Code

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতা বিচারকের দায়ীত্ব পালন করেন চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক, প্রশিক্ষক জিয়াউল হক জিয়া।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!