সংগঠক সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

সংগঠক সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ

  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মহান মুক্তিযোদ্ধের ছাত্র সংগঠক, শিক্ষানুরাগী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই বৃহস্পতিবার।

Manual4 Ad Code

২০২২ সালের ২৭ জুলাই নিজ বাড়িতে ৭২ বছর বয়সে সৈয়দ আবিদ হোসেন মৃত্যুবরণ করেন। ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কুলাউড়াস্থ পৃথিমপাশা তরফি সাহেব বাড়িতে।

লেখক, শিক্ষানুরাগী, সমাজকর্মী ও একজন দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন সৈয়দ আবিদ হোসেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পৃথিমপাশা ইউনিয়ন শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী ছফদর খাঁন রাজা স্মৃতি সংসদের সম্পাদক, সাবেক এমপি নবাব আলী সরওয়ার খাঁন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া হযরত ফাতেমা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক, সৈয়দুন্নেছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দি রাইজিং সান স্কুল প্রতিষ্ঠাকরণ এবং অগ্রণী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জন্য পরিবারের পক্ষ থেকে ভূমিদান করেন। তিনি লংলা আধুনিক ডিগ্রী কলেজ ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সম্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করেন একাধিকবার।

সৈয়দ সালাউদ্দিন হোসেনের জ্যোষ্ঠ্যপুত্র সৈয়দ আবিদ হোসেন ১৯৫০ সালের ১৫ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। সৈয়দ আবিদ হোসেন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষে আলী আমজদ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং সিলেট শহরের মদন মোহন কলেজ থেকে আই.এ পাশ করেন ১৯৭০ সালে। পরবর্তীতে বি.এ তে অধ্যয়নরত অবস্থায় তিনি মদন মোহন কলেজে মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী (পিকিং ন্যাপ) ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন। মহান মুক্তিয্দ্ধু শুরু হলে তিনি ভাসানী ন্যাপের কেন্দ্রীয় সহ সভাপতি ও পৃথিমপাশা নবাব বাড়ির বাসিন্দা নবাব আলী ছফদর খাঁন (রাজা) সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে কৈলাশ শহরে চলে যান। এসময় দীর্ঘ নয় মাস ভারতে থেকে তিনি মুক্তিযুদ্ধে একজন ছাত্র সংগঠক হিসেবে কৈলাশ শহর মুক্তি বাহিনীর ক্যাম্পের অফিস পরিচালনার দায়িত্বে ছিলেন। কৈলাশ শহর মুক্তি বাহিনীর ক্যাম্পের নেতৃত্বে ছিলেন মহান মুক্তিযোদ্ধের সংগঠক নবাব আলী ছফদর খাঁন (রাজা), ক্যাপ্টেন হামিদ সিং, মানিক চৌধুরী, মিহির চৌধুরী, মুহিত পাল, কেতকি চৌধুরী, ক্যাপ্টেন দাশগুপ্ত, কৈলাশ শহরের সিএমপিএল সেক্রেটারি বৈদ্যনাথ মজুমদার, রাঙাউটির বাসিন্দা সালেহ চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

দেশ স্বাধীনের পরবর্তী সময়ে ভাসানী ন্যাপের কেন্দ্রীয় নেতা রাজা নবাব আলী ছফদর খাঁন, সৈয়দ আবিদ হোসেনসহ অনেকেই মুক্তিযোদ্ধের রাষ্ট্রীয় সনদ নেননি। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি স্ট্যাট ব্যাংকের এলডিসি পদে কিছুদিন সরকারি চাকরি করার পর পৃথিমপাশার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে ২০০৯ সালে মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। সৈয়দ আবিদ হোসেনের চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। জ্যোষ্ঠ্যপুত্র সৈয়দ আশফাক হোসেন (তানভীর) সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন কুলাউড়া উপজেলায়। ##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!