মনু নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

মনু নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা অংশে মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীতে মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩ টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজনের ধারণা, নদীর স্রোতে লাশটি সীমান্তের ওপার থেকেও আসতে পারে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। লাশটি মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!