কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ

  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৬৬ কোটি ৬৩ লক্ষ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ০৯ আগস্ট বুধবার পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত বাজেট ঘোষণার আগে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও সচিব শরদিন্দু রায়। বাজেট বক্তব্য উপস্থাপন করেন পৌরসভার অ্যাকাউটেন্ট পনির হোসেন মোল্লা।

Manual1 Ad Code

ঘোষিত বাজেটে রাজস্ব খাতের মোট আয় ৭ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ১৯৪ টাকা ২৫ পয়সা, উন্নয়ন খাতের মোট আয় ৫৮ কোটি ৪১ লাখ ৯৪ হাজার ১৯৪ টাকা ২৫ পয়সা এবং মোট উন্নয়ন ব্যয় ৫৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা।

Manual5 Ad Code

বাজেট পেশ পূর্ব বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, নাগরিকদের পরামর্শ নিয়েই পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বাসযোগ্য পরিকল্পনা গড়ে তুলতে পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন , রাজস্ব বরাদ্ধ পেতে হলে কর পরিশোধকে গুরুত্ব দিতে হয়। কর আদায় করতে গেলে অনেকের বিরাগভাজন হতে হয়। পৌরসভাকে এগিয়ে নিতে পৌর কর প্রদানে নাগরিকদের আস্তরিক হতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!